স্যানিটারির কাজ করতে গিয়ে বাসায় চুরি, মিস্ত্রিসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসায় স্যানিটারির কাজ করতে গিয়ে চুরি করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- মো. সালাম (স্যানিটারি মিস্ত্রি) ও মো. পলাশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিকেতনে পম্পি মজুমদার নামে একজনের বাসা থেকে চুরির ঘটনায় গত ৯ সেপ্টেম্বর গুলশান থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশ। স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানা সূত্রে জানা যায়- পম্পি মজুমদার থানায় অভিযোগ করেন যে, তিনি গত ২৩ আগস্ট বাবা-মার সঙ্গে ঢাকার নিকেতনের বাসা তালাবাদ্ধ করে দেশের বাড়ি ফেনী যান। গত ২৬ আগস্ট তাদের বাসার মালিক তার বাবাকে ফোন করে জানান যে, বাসার গিজারের পাইপ ফেটে পানি লিক করেছে। তিনি স্যানিটারি মিস্ত্রি এনে পাইপ ঠিক করার অনুমতি চান। তখন তার বাবা বাড়ির মালিককে উপস্থিত থেকে পাইপ ঠিক করার অনুমতি দেন। অনুমতি পেয়ে বাড়ির মালিক স্যানিটারি মিস্ত্রি সালামকে এনে পাইপ ঠিক করে দেন। গত ৭ সেপ্টেম্বর সাড়ে ৯টায় পম্পি মজুমদার তার বাবা-মার সঙ্গে ঢাকার বাসায় ফিরে আসেন। এসে দেখেন যে, বাসার ফলস সিলিংয়ে আটকানো কাচের লাইট কাভারের ভেতরে গচ্ছিত ১৭ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এরপরই তারা মামলা করেন।

/এআরআর/ এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী