ফেসবুকে লেখালেখির অভিযোগে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২২

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার নাম ফাতেমা-তুজ-জিনিয়া। তিনি ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

বহিষ্কার আদেশের নোটিশে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর লেখালেখি করা এবং আগেও বিশ্ববিদ্যালয় ও প্রশাসনকে নিয়ে তার দেওয়া ফেসবুক পোস্ট এবং কমেন্টসে বিশ্ববিদ্যালয়কে হেয় করার প্রবণতা পাওয়া গেছে। তাকে এ ব্যাপারে সাবধান করা হলেও সে সাবধান হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফেসবুক আইডি হ্যাক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা সৃষ্টি করার হুমকি দিয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের জন্য প্রণীত আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

এই প্রসঙ্গে ফাতেমা-তুজ-জিনিয়া বলেন, ‘আমি কখনও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করার উদ্দেশ্যে কারও সঙ্গে কোনও ধরনের লেখালেখি করিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ জানান, ‘ভিসির নির্দেশে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।’

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ক্ষীরের চপ
অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ক্ষীরের চপ
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’