রায় প্রভাবিত করার মতো বিষয় প্রকাশে বিরত থাকুন: প্রেস কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩০





বাংলাদেশ প্রেস কাউন্সিল বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে, এমন কোনও বিষয় গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এজলাসে বিচারক ও আইনজীবীদের মধ্যে কথোপকথন বা যুক্তিতর্ক একান্তভাবে কোর্টের সম্পদ এবং তা গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলেও মনে করে সংস্থাটি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রেস কাউন্সিলের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য অধিদফতরের পাঠানো তথ্য বিবরণীতে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বিচারাধীন মামলার বিষয়ে প্রকৃত চিত্র পরিবেশন করা যাবে। কোনও বিষয়ে সন্দেহ হলে তা সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ অফিসার, হাইকোর্টের রেজিস্ট্রার এবং আপিল বিভাগের কাছে থেকে যাচাই করে প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের অবমাননা হয় এবং বিচারকদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
বিশেষ করে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণ বিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত)-এর ১৬ নং দফা অনুসরণের জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।
এ দফায় বলা হয়েছে, ‘কোনও অপরাধের ঘটনা বিচারাধীন থাকাকালীন সব পর্যায়ে তার খবর ছাপানো এবং মামলা বিষয়ক প্রকৃত চিত্র উদঘাটনের জন্য আদালতের চূড়ান্ত রায় প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে, এমন কোনও মন্তব্য বা মতামত প্রকাশ থেকে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত বিরত থাকতে হবে।’
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮৯১৭/২০১৯ নম্বর রিট পিটিশনের পর গত ৭ আগস্ট রিট মোকদ্দমাটি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি করেন। সব বিষয় বিবেচনা করে হাইকোর্ট যে আদেশ দেন তার ভিত্তিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি