বঙ্গবন্ধু মেডিক্যালে চালু হচ্ছে অনলাইন সেবা ও হেল্প লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পূর্ণাঙ্গভাবে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইনে সেবা নিশ্চিত করা এবং রোগী ও সাধারণের সুবিধার জন্য পাঁচ ডিজিটের হেল্প লাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধনের সময় তিনি এসব তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে শিক্ষকদের গবেষণাপত্রগুলোও সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনমতো সেগুলো ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই ওয়েবসাইটটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম যাতে অনলাইনে সম্পন্ন করতে পারেন ও প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/জেএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম