দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঝাড়ু প্রদর্শন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঝাড়ু প্রদর্শন

দুর্নীতি প্রতিরোধের ডাক দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঝাড়ু প্রদর্শন করেছে ‘বাংলাদেশ গণঐক্য’ নামে একটি সংগঠন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই ঝাড়ু প্রদর্শন করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, সমাজ আজ  রন্ধে রন্ধে দুর্নীতিতে ছেয়ে গেছে। জনগণ সোচ্চার না হলে এই দুর্নীতি থামানো যাবে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা। যে কারণে দুর্নীতি প্রতিরোধের ডাক দিয়ে দুর্নীতিবাজদের ঝাড়ু প্রদর্শনের এই প্রতীকী কর্মসূচি পালন করছি। দেশে দুর্নীতি কমানো না গেলে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই সমাজকে দুর্নীতিমুক্ত করা আগে প্রয়োজন।

তারা আরও বলেন, প্রতিটি সেকটরের কর্তা ব্যক্তিরা দুর্নীতিতে জড়িত পড়ছেন। তাই জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যদিয়ে দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। দুর্নীতিমুক্ত দেশ গড়ার  প্রধান বাধা হচ্ছে—  ৯৫ ভাগ মানুষ ৫ ভাগ লুটেরা-দুর্নীতিবাজ মানুষের হাতে জিম্মি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জনগণই পারে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে।

বাংলাদেশ গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ, উপদেষ্টা বাহরানে সুলতান বাহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি