অস্ত্র ও কোটি কোটি টাকাসহ যুবলীগ নেতা জি কে শামীম আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৪

জি কে শামীমের (ছবিতে বাম দিক থেকে প্রথম) উপস্থিতিতে তার অফিস থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, মদের বোতল উদ্ধার করা হয়

যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) শামীমকে নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে আটক করে নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) নিয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব। 

অভিযানে বিপুল পরিমাণ টাকা ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। দেড় কোটির বেশি নগদ টাকার গণনা করা সম্ভব হয়েছে। এ গণনা চলছে বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম।

যুবলীগ নেতা জি কে শামীমের বাসা ও অফিসে র‌্যাবের অভিযান তিনি বাংলা ট্রিবিউনকে আরও জানান, সুনির্দিষ্ট টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে জি কে শামীমসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তার একাধিক দেহরক্ষী রয়েছে।

সারোয়ার বিন কাশেম জানান, শামীমের অফিস থেকে অনেক এফডিআর উদ্ধার করা হয়েছে। তবে তা কত টাকা সমমূল্যের তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তার কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর কোনও বৈধতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অভিযানে বিদেশি মদের বেশ কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে।

শামীমের বাসা ও অফিসে র‌্যাবের অভিযান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, জি কে শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুলোর ভিত্তিতেই অভিযান চলছে।

অন্যদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বলেন, অভিযান চলছে। এখন পর্যন্ত কতজন আটক হয়েছে তা বলা যাচ্ছে না। অভিযান শেষে তা জানানো হবে।

র‌্যাব সূত্র জানায়, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্বীকারোক্তিতে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িতদের মধ্যে জি কে শামীমের নামও উঠে এসেছে। এ তথ্যের ভিত্তিতেই তাকে আটক করে অভিযান চালানো হচ্ছে।

জি কে বিল্ডার্স কার্যালয় এরআগে, রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানে তার নিজ বাসা থেকে আটক করে র‌্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব।

/এসজেএ/আরজে/টিটি/এমএমজে/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ
ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ
হোটেলে গিয়ে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়
হোটেলে গিয়ে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা