আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ২০:২৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২০:২৩

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং একই ওয়র্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেফতার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।

হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
কার্যালয়ে ঢুকে দুই নেতাকে গুলি করে হত্যা, একজন আ.লীগের ও আরেকজন শ্রমিক দলের
সর্বশেষ খবর
মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ
মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ
রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, কীসের ইঙ্গিত?
রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, কীসের ইঙ্গিত?
এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী, জামায়াত নেতা বললেন ‘অপপ্রচার’
এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী, জামায়াত নেতা বললেন ‘অপপ্রচার’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার