‘যুদ্ধাপরাধী’ হামদর্দের ইউছুফ হারুনের বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাগর সামস

হামদর্দের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইউছুফ হারুন ভূইয়া একাত্তরে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ইউছুফ হারুনের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেন লিগ্যাল এইড অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফি সাগর সামস।

সংবাদ সম্মেলনের শুরুতেই হামদর্দের ব্যানার নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করেন। সাংবাদিকদের হাতে তারা একটি লিখিত বক্তব্য ধরিয়ে দিয়ে সাগর সামসকে নানা প্রশ্ন করতে বলেন। সাগর সামসকে মারধর করতেও এগিয়ে যান ব্যানারধারী ব্যক্তিরা। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক পরিচয়ে আরেক দল লোককে তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়।

পরে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ডিআরইউ’র কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।

সুফি সাগর সামস এ ঘটনার জন্য ইউছুফ হারুনকে দায়ী করে বলেন, ‘সন্ত্রাসী হামলা চালিয়ে ইউছুফ হারুনের যুদ্ধাপরাধ নিয়ে কথা বলা বন্ধ করা যাবে না।

প্রসঙ্গত, সাগর সামসের অভিযোগের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইউছুফ হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। দুদক ইউছুফ হারুনকে জিজ্ঞাসাবাদও করেছে। ধর্ম মন্ত্রণালয় ইউছুফ হারুন ও হামদর্দের অনিয়ম, দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।

সংবাদ সম্মেলনে সাগর সামস বলেন, ‘একাত্তরে লক্ষ্মীপুরের রায়পুরে রাজাকার কমান্ডার ছিলেন ইউছুফ হারুন। তার নির্দেশে চার শতাশিক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করা হয়।’ ইউছুফ হারুনের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাগর সামস রায়পুরের মুক্তিযোদ্ধা কমান্ডার, শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের রেকর্ড (ভিডিও) করা বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউছুফ হারুনের একাত্তরের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে।’

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম