শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৪

শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট সরবরাহ করার নির্দেশ দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি বলেন, ‘২৯ আগস্ট হাইকোর্ট বিভাগ তার পাসপোর্ট দিতে যে রায় দিয়েছেন, তা আজ  স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।’

এর আগে গত ২৯ আগস্ট শিমুল বিশ্বাসকে সাত দিনের মধ্যে নতুন পাসপোর্ট সরবরাহের রায় দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে  বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তিনি গত ৪ জুন নতুন পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অফিসে আবেদন জানান। এরপর পাসপোর্ট অফিস থেকে তাকে একটি স্লিপ দেওয়া হয়।

স্লিপ অনুযায়ী অফিসে পাসপোর্ট নিতে গেলে শিমুল বিশ্বাসকে জানানো হয়, ‘শিমুল বিশ্বাস বিএনপি নেতা। বিএনপি নেতা হিসেবে তাকে পাসপোর্ট দেওয়া যায় কিনা তা বিবেচনা করার জন্য পুলিশ হেডকোয়ার্টারের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনও মতামত আসেনি। তারপর পাসপোর্ট না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বশেষ খবর
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এশিয়ান গেমসে ২ হাজার অ্যাথলেটের জন্য কনটেইনার, মুগ্ধ আইওসি সভাপতি
এশিয়ান গেমসে ২ হাজার অ্যাথলেটের জন্য কনটেইনার, মুগ্ধ আইওসি সভাপতি
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের