দেশের সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৫

দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর প্রক্রিয়া চলছে

হাইকোর্টের নির্দেশনার পর দেশের উচ্চ আদালতসহ সব অধস্তন আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

এর আগে গত ২৯ আগস্ট সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে দেশের সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতের ওই নির্দেশনার পর গত ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশিত হয়। ওই নোটিশে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ আগস্ট  বিচারপতি এফ আর এম  নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোর্টরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।

এ অবস্থায় অধস্তন আদালতের সব এজলাস/কোর্টরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই নোটিশে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এরপর দেশের সব অধস্তন আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আদেশটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

প্রসঙ্গত, দেশের সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২১ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সুবীর নন্দী দাস।

ওই রিটে আইন মন্ত্রণালয় সচিব, গণপূর্ত মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।

পরে রিটকারী জানান, দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সংশ্লিষ্ট সংবিধানের ৪(ক) অনুচ্ছেদের বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

ওই রিটের শুনানিতে ভারত, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে সেসব দেশের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টানানোর নজিরও আদালতে উপস্থাপন করা হয় বলে তিনি জানান।

এরপর রিটটির আদেশে দুই মাসের মধ্যে দেশের সব আদালত/এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া দুই মাস পরে আদেশটি বাস্তবায়নের প্রতিবেদন দিতে বিবাদীদের নির্দেশ দেন আদালত।

/বিআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী