ফু-ওয়াং ক্লাব সিলগালা: ৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৬


প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে রাজধানীর তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে অবস্থিত ফু-ওয়াং ক্লাবটি সিলগালা করে দেওয়া হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত অভিযানে ক্লাবটি থেকে নগদ সাত লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে তিন জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।

তিনি জানান, রাত ১২টার দিকে শুরু হওয়া অভিযানে ফু-ওয়াং ক্লাব থেকে নগদ সাত লাখ টাকা, দুই হাজার বোতল বিদেশি মদ, ১০ হাজার ক্যান হান্টার বিয়ার জব্দ করা হয়। এসময় ক্লাবটির তিন কর্মচারী জাহিদ, জেভিয়ার জেরি ডি কস্টা ও চঞ্চলকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ বিদেশি মদের বোতলের মধ্যে ৩ পার্সেন্ট অবৈধভাবে আমদানি করা হয়েছে। জব্দ বিয়ারের ৫০ শতাংশও অননুমোদিত।

ক্লাবটি তার সদস্যদের বাইরেও মদ ও মাদকদ্রব্য বিক্রি করতো, যা মাদক নিয়ন্ত্রণ আইনবিরোধী বলে জানান লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।

এরআগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ক্লাবটিতে প্রবেশ করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব) এর সদস্যরা। অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজেস্ট্রেট আনিসুর রহমান ও নিজাম উদ্দিন।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। চলমান ক্যাসিনো, জুয়া, হাউজি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিজাত এলাকার এ ক্লাবটিতে অভিযান চালানো হলেও অবৈধ কিছু পাওয়া যায়নি বলে তখন জানানো হয়েছিল।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন বলেছিলেন, ‘ফু-ওয়াং ক্লাবে পরিচালিত অভিযানে অবৈধ কোনও কিছু পাওয়া যায়নি। এখানে একটি বার রয়েছে, তবে ক্লাব কর্তৃপক্ষ ওই বারের অনুমতিপত্র (লাইসেন্স) দেখাতে পেরেছে।’

পুলিশের অভিযানের পর ক্লাবটির ম্যানেজার মো. শামীম বিল্লাহ দাবি করেছিলেন, ‘আমি গত ৩ বছর এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। এখানে মদের বার রয়েছে। সেটির লাইসেন্সও আমাদের কাছে আছে। এছাড়া এখানে জিমনেশিয়াম রয়েছে। তবে এখানে কোনও ক্যাসিনো বা জুয়া খেলা হয় না।’

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
মিডফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও তিন জনের সাক্ষ্য
মিডফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও তিন জনের সাক্ষ্য
মৃত্যুদণ্ড হয়েছে রমজানের, জেল খাটছেন নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
মৃত্যুদণ্ড হয়েছে রমজানের, জেল খাটছেন নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ
ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের