সেলিম প্রধানের বাসায় ২৩ দেশের মুদ্রা, হরিণের চামড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৭:৪১আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৩২

সেলিম প্রধানের বাসায় ২৩ দেশের মুদ্রা, হরিণের চামড়া অনলাইন ক্যাসিনোর বাংলাদেশ প্রধান সেলিম প্রধানের বাসা ও অফিস থেকে ২৩ দেশের মুদ্রা, বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ৮ কোটি টাকার চেকসহ নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব।
মঙ্গলবার (১ অক্টোবর) র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ও র‌্যাব-১-এর অধিনায়ক লে. ক. সারোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সেলিম প্রধানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে রাত ১০টা থেকে তার গুলশানের বাসা এবং বনানীর অফিসে অভিযান চালানো হয়। অভিযান শেষে মঙ্গলবার বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন সারোয়ার বিন কাশেম।
তিনি বলেন, ‘বাংলাদেশে অনলাইন বেটিং ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের গুলশান ও বনানীর বাসা থেকে নগদ ২৯ লাখ টাকা, ৮ কোটি টাকার চেক, হরিণের চামড়া পাওয়া গেছে। এছাড়া ২৩টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৭৭ লাখ।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বয়েছে বলে জানান তিনি।

/এআরআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী