ধরপাকড়ের মুখে দু’দিনে সৌদি আরব থেকে ফিরলেন ২৫০ শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৩:০৪ আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৩:২৩

সৌদি আরব থেকে দেশে ফেরা শ্রমিকদের দুজন সৌদি আরব থেকে শুক্রবার (৪ অক্টোবর ) রাতে দেশে ফিরেছেন ১২০ জন শ্রমিক। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে বৃহস্পতিবার রাতে দেশে আসেন ১৩০ জন শ্রমিক। এ নিয়ে গত দু’দিনে দেশে ফিরলেন ২৫০ জন শ্রমিক। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানায়।

ফিরে আসা কর্মীদের প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরবে বেশ কয়েকদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) থাকা শ্রমিকরাও। তাদের অনেকেরই অভিযোগ, কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করেছে। নিয়োগকর্তাকে এসময় ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপার্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি থেকে ফেরা ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন ব‌লেন,‘সৌদি আরবে আমি নিজ দোকানে কাজ করতাম। আমার আকামার মেয়াদ ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।’

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, এ বছর সৌদি আরব থেকে এভাবে ১১-১২ হাজার শ্রমিক দেশে ফিরেছেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর গ্যাং তৈরি হলো কীভাবে, দায় কি শুধু কিশোরের?
কিশোর গ্যাং তৈরি হলো কীভাবে, দায় কি শুধু কিশোরের?
যে কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি
যে কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘ভিত্তিহীন’, প্রত্যাখ্যান করলো আঙ্কারা
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘ভিত্তিহীন’, প্রত্যাখ্যান করলো আঙ্কারা
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না