জাতিসংঘ সম্মাননায় ভূষিত হাসিনা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ২০:১০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:১০





হাসিনা রহমান জাতিসংঘ দিবসের ‘পিপল অব একশন- কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশের হাসিনা রহমান। আগামী ৯ নভেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে তাকে এই সম্মাননা দেওয়া হবে। শনিবার (৫ অক্টোবর) রোটারি ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সনদ প্রস্তাবনায় সাংগঠনিকভাবে রোটারি ইন্টারন্যাশনাল ঐতিহাসিক ভূমিকা রেখেছে এবং এই সংগঠন জাতিসংঘের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে শান্তির লক্ষ্যে কাজ করে আসছে।
হাসিনা রহমানকে সম্মাননা প্রদানের ঘোষণায় রোটারি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, ‘বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে মাতৃকল্যাণ ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় হাসিনা রহমানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এই দুই সংগঠনের ঐতিহাসিক মেলবন্ধনকে উদযাপন করতে আগামী ৯ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ‘রোটারি-জাতিসংঘ দিবস’ পালন করা হবে। ‘রোটারি-জাতিসংঘ দিবস’ উপলক্ষে বিশ্বের ছয়জন মানবসেবীকে এ বছর ‘পিপল অব একশন- কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত করা হবে।
একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি চার মাস ধরে বাছাই প্রক্রিয়া শেষে রোটারি ইন্টারন্যাশনাল হাসিনা রহমানসহ ছয়জনের নাম ঘোষণা করেছে। রোটারি কার্যক্রম চালায় এমন ২০০টি দেশ থেকে তাদের নেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত অন্যরা হচ্ছেন, জার্মানির ড. বার্নড ফিশার, ব্রাজিলের ভ্যান্দেরলাই লিমা সান্তানা, ইন্দোনেশিয়ার এইস রবিন, তুরস্কের বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইলগে কারানকাক ও লেবাননের লুসিয়েনে হ্যাওয়ার্থ।

 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম