আবরার হত্যার বিচার ও ভারতের সঙ্গে চুক্তি বাতিল দাবিতে পদযাত্রা

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৪:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৪:৪৬

আবরার হত্যার দ্রুত বিচার ও ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে পদযাত্রা (ছবি- সাজ্জাদ হোসেন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার দ্রুত বিচার এবং ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে পদযাত্রা ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ‘আবরারসহ সকল ছাত্র হত্যার বিচার, ভারতের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল’ ব্যানারে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ফেডারেশন,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক বলেন, ‘আবরারকে যে রকম নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চলে আসছে। আজকে আবরারকে হত্যার মধ্য দিয়ে তা সবাই বুঝতে পেরেছে।’
রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ (ছবি- সাজ্জাদ হোসেন) ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘আবরার হত্যার পেছনের কাহিনী ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি। শিক্ষার্থীরা সব সময় দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে। কিন্তু দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চুক্তি করা হলো। তাই আমরা বলতে চাই, আবরারের লাশের ওপর দিয়ে ফেনী নদীর পানি ভারতে যেতে পারে না। আবরারের লাশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে রাডার বসতে পারে না। তার লাশের ওপর দিয়ে মংলা সমুদ্রবন্দর ভারত ব্যবহার করতে পারে না।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন প্রমুখ।

 

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম