কাউন্সিলর মিজানের বিরুদ্ধে ঢাকায় ও শ্রীমঙ্গলে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৩:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:০০

হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানা এবং শ্রীমঙ্গলে র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।

র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‍্যাব বাদী হয়ে কাউন্সিলর মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা (নম্বর-৩১) দায়ের করেছে।’

এদিকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে আজ শনিবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর-১৫।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) ভোরে শ্রীমঙ্গলের একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে তাকে সঙ্গে নিয়ে বিকালে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো চালানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন... 

‘পাগলা’ মিজান থেকে কাউন্সিলর

‘মিজান খারাপ প্রকৃতির লোক তা আমাদের জানা ছিল না’

বিদেশে পালিয়ে যেতে ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা তোলেন মিজান: র‌্যাব

কাউন্সিলর মিজানের বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার (ভিডিও)

/এসজেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের আন্দোলনের জয়ে চাঙ্গা মোদিবিরোধীরা
এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের আন্দোলনের জয়ে চাঙ্গা মোদিবিরোধীরা
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ক্ষোভ
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ক্ষোভ
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী
বিজয় ভাষণে ওয়াংচুকের নাম কেন নিলেন না সিজেপির অভিজিৎ দিপকে
বিজয় ভাষণে ওয়াংচুকের নাম কেন নিলেন না সিজেপির অভিজিৎ দিপকে
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী