খালেদ মাহমুদ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ২১:৫৪ আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:০৪



যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া মানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গত ৭ অক্টোবর মানি লন্ডারিং ও মাদক আইনে দায়ের মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এই সাংগঠনিক সম্পাদককে তৃতীয় দফায় ৭ দিনের রিমান্ডে পাঠান আদালত। এর মধ্যে গুলশান থানার মানি লন্ডারিং মামলায় ৪ দিন এবং মতিঝিল থানার মাদকের মামলায় ৩ দিন ছিল। এ দুই মামলায় গত ২৭ সেপ্টেম্বর ১০ দিন এবং ১৯ সেপ্টেম্বর ৭ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।


গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতার করে র‌্যাব। এসময় সেখান থেকে অবৈধ অস্ত্রসহ লাইসেন্সের শর্ত ভঙ্গ করা দুটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ১০ লাখ ৩৪ হাজার টাকা এবং ৪ থেকে ৫ লাখ টাকা সমমূল্যের ইউএস ডলারও জব্দ করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার