পাইলট পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ০২:১৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০২:২৬

গ্রেফতার তাইজুল আজাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইলট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  কাউন্টার টেরোরিজমের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাইজুল আজাদ (২৩) নামের এই প্রতারককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কাউন্টার টেরোরিজমের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘সে (তাইজুল আজাদ) দু’টি ফেইক আইডির মাধ্যমে নিজেকে একজন পাইলট পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেম করে এবং ঘনিষ্ঠ হয়। চ্যাট করার কোনও এক দুর্বল মুহূর্তে সে মেয়েদের কাছ থেকে বেশ কিছু গোপনীয় ছবি হাতিয়ে নেয়। পরে নানা ছলে বিভিন্ন সময় মেয়েদের কাছ থেকে টাকা নেয়। একটা পর্যায়ে টাকা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে গোপনীয় ছবি মেয়েদের পরিবারের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাজার হাজার টাকা দাবি করতো তাইজুল আজাদ।’

নাজমুল ইসলাম জানান, এভাবে তাইজুল আজাদ বিভিন্ন মেয়েদের কাছ ত্থেকে ৫-৬ লাখ টাকা আদায় করে। সৌদি আরবপ্রবাসী একজন ভিকটিমের অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক