দিল মনোয়ারা মনু মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ০৭:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১০:৩৪

দিল মনোয়ারা মনু মারা পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মনুর পারিবারিক বন্ধু ও সহকর্মী পারভীন সুলতানা ঝুমা এ খবর নিশ্চিত করেন। পারিবারিক সূত্র জানায়, রাত ১টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে দিল মনোয়ারা মনুকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ নানা সংগঠনে সক্রিয় ছিলেন।

পারভীন সুলতানা ঝুমা জানান, বাদ জোহর দিল মনোয়ারা মনুর জানাজা হবে লালমাটিয়ার বিবি মসজিদে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেস ক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

/ইউআই/এমএএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম