সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২১:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩৫

মূল্যস্ফীতি

আগস্টের তুলনায় গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৫ ভাগ। এই বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ ভাগ, যা আগস্টে ছিল শতকরা ৫ দশমিক ৪৯ ভাগ। ২০১৮ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৩ ভাগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।  

পর্যালোচনা করে দেখা গেছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশের বাজারে শাক-সবজি, মাছ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ব্রয়লার মুরগি ও অন্যান্য খাদ্যের মূল্য বেড়েছে।

সেপ্টেম্বরে গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪১ ভাগ, যা আগস্টে ছিল শতকরা ৫ দশমিক ৩৪ ভাগ। আর শহরে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ ভাগ, আগস্টে ছিল ৫ দশমিক ৭৫ ভাগ।

গত এক বছরের (২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ। একই সময়ে আগের এক বছরের (২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৬৮ ভাগ।

পর্যালোচনায় দেখা গেছে- খাদ্যবহির্ভূত উপখাতে শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবা, বিবিধ দ্রব্যাদি ও জ্বালানি কাঠ ইত্যাদি উপখাতের দ্রব্য সামগ্রীর মূল্য আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে।

সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ৩০ ও ৫ দশমিক ৯২ ভাগ, যা আগস্টে ছিল যথাক্রমে শতকরা ৫ দশমিক ২৭ ও ৫ দশমিক ৮২ ভাগ।

/এসআই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক