বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৪:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:৫৫

শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে জাতীয়করণ প্রাথমিক স্কুলের শিক্ষক মহাজোট। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রায় ৭ বছর অতিবাহিত পার হলেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ অনুযায়ী কর্মরত প্রধান শিক্ষকদের টাইম স্কেল, উচ্চতর বেতন স্কেল এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেলের সুযোগসহ আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলে জাতীয়করণ করা স্কুলের শিক্ষকরা হতাশ।

এসময় তিনি তিনটি দাবি তুলে ধরেন। দাবি গুলো হচ্ছে— সরকার ঘোষিত ৫০ শতাংশ বেসরকারি চাকরি গণনা করে পদোন্নতির তালিকা তৈরি করা, প্রধান শিক্ষকের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নতি স্কেল বাস্তবায়ন করা এবং প্রধান শিক্ষকের গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের গেজেট সংশোধন করে প্রধান শিক্ষকের গেজেট প্রকাশ করা।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৬ ডিসেম্বর ঢাকায় শিক্ষক মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার