তৃতীয় দফায় সেলিম প্রধান রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ২২:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৪৩

সেলিম প্রধান মাদক মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ তিন জনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলো- রোমান ও আখতারুজ্জামান। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার রিমান্ডের এ আদেশ দেন ।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শেখ রকিবুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, ‘মানি লন্ডারিং মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গুলশান থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মো. হারুন আর রশিদ ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। ’ এর আগে, ৩ অক্টোবর মাদক মামলায় চার দিন  ও ১৩ অক্টোবর মানি লন্ডারিং মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন  আদালত।

উল্লেখ্য, ১ অক্টোবর সেলিম প্রধানের বাড়িতে হরিণের দুটি চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম