১০ মাসে ডেঙ্গুতে মৃত্যু ১০৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৮:২৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৩৯

ডেঙ্গু মশা

সরকারি হিসেবে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৪ জন। সোমবার ( ২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে ১৬৬টি মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ১০৪ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ৯৮।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় (২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন, আগের দিনে এ সংখ্যা ছিল ২২৯ জন। এর মধ্যে ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৭৫ জন আর ঢাকার বাইরে ১৪২ জন, যা গতকাল ঢাকায় ছিল ৯২ জন আর ঢাকার বাইরে ২০৯ জন।

কন্ট্রোল রুম আরও জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৯১৬ জন। গতকাল এই সংখ্যা ছিল ৯৭৪ জন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০৯ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৫০৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৮০৭ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৬৪৩ জন।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম