ঢাকায় জরুরি অবতরণ করলো রিয়াদগামী সাউদিয়ার ড্রিমলাইনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৯:১০আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:৪৫

ঢাকায় জরুরি অবতরণে বাধ্য হয় সাউদিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজের একটি ইঞ্জিন বন্ধ হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাউদিয়ার বিমানটি অবতরণ করে। তবে কোনও সমস্যা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তিনি জানান, ফ্লাইটে পাইলট, কেবিন ক্রু, যাত্রীসহ ২৯৯ জন আরোহী ছিলেন।

/সিএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের