বন্যপ্রাণীর চামড়া-শিং উদ্ধার, ২ জনকে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ২২:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৫৫

 রাজধানীর পরিবাগের একটি দোকান থেকে বাঘ, গুইসাপ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও শিং উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় দুই জনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন-২০১২ অনুযায় এসব প্রাণীর চামড়া সংরক্ষণ ও বিক্রি করা অপরাধ। আমরা দোকানটি থেকে বিভিন্ন প্রাণীর ২৮৮টি চামড়া উদ্ধার করেছি। এছাড়া চামড়া ও শিং দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এই অপরাধে দোকানের মালিক ও কর্মচারীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী শিকার ও চামড়া বিক্রি করা নিষিদ্ধ। তারা এগুলো দিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রি করে, যা অপরাধ। আমরা দোকানটি সিলগালা করে দিয়েছি।’

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম