অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে উত্তরায় দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ২১:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:২৪

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে উত্তরায় দুদকের অভিযান

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ অক্টোবর) এই অভিযান চালানো হয়।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উত্তরার ৯ নম্বর সেক্টরের সুলতান চেয়ারম্যানের বাড়ি এলাকায় অভিযান চালায় দুদক। দুদক টিম ওই এলাকার বাসা-বাড়িতে বেআইনি ও অবৈধ গ্যাস সংযোগ থাকার প্রমাণ পায়। অভিযানের সময় একটি বাড়ির দুটি রাইজারে ১০টি সংযোগের জায়গায় ১৩টি সংযোগ পাওয়া যায়। দুদক টিম তিতাসের কুড়িল জোন-৯ এর সার্ভেইলেন্স কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ৩টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সিলগালা করে দেয়।

উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা-বাড়িতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নীতিমালা অনুযায়ী পেনাল্টি আরোপ করাসহ তিতাসের সংশিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দুদক।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মীরাজ যৌথভাবে এই অভিযান চালায়।

এদিকে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ, বাণিজ্য এবং কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে কুষ্টিয়ার খোকসা কলেজে অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় নথিপত্র পর্যালোচনা করে কলেজটির সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের প্রমাণও মিলেছে।

/ডিএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম