ব্যাংকে আছে মোটে ২ হাজার টাকা: ঘটক পাখি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৯:৩২আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৪৭

গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই (ছবি-েইন্টারনেট থেকে নেওয়া) ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠি দেওয়ার বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বর ও কনের বিয়েশাদি ঠিক করে দেওয়া ব্যবসায়ী গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই। সোমবার (২৮ অক্টোবর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার মতো আছে জানিয়ে গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মনে হয় কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনও অস্বাভাবিক লেনদেন নেই। আমার পরিবারের কারও এমন অ্যাকাউন্ট নেই। ব্যাংক তলব করে দেখুক, তারা কী পায়।’

তিনি বলেন, ‘দুটি বেসরকারি ব্যাংকে আমার দুটি অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট নম্বর আমার ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। এছাড়া কোনও ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন তলব করা হলো আমি বুঝতে পারছি না।’

ঘটক পাখি ভাই বলেন, ‘আমি ৪৫ বছর ধরে মানুষের সেবা করছি। ইস্টার্ন প্লাজায় আমি আছি ৩৪ থেকে ৩৫ বছর ধরে। বর্তমানে আমার ব্যবসা মন্দা। আগে অনেক বিয়ে দিতাম, পাত্র-পাত্রী আসতো। এখন আর  তেমন আসে না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ঘটক নির্ভরতা কমেছে। তাই এখন মাসে চার থেকে পাঁচটা বিয়েও দিতে পারছি না। কোনও মাসে একটাও হয় না। বিয়ে হলে সার্ভিস চার্জ হিসেবে আমাকে ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। আমার অ্যাকাউন্টে বর্তমানে দুই হাজার টাকা আছে মনে হয়। আমি স্টাফদের বেতন দিতে পারছি না, অফিস ভাড়া দিতে পারছি না। আমার অ্যাকাউন্ট তলব করে লাভ কি?’

আরও পড়ুন: ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
ঘরের জন্য রং বাছাইয়ের সময় যে ভুল করবেন না
ঘরের জন্য রং বাছাইয়ের সময় যে ভুল করবেন না
ইতিহাসের পাতায় এক জীবন্ত তীর্থ রানি রাসমণির দক্ষিণেশ্বর
ইতিহাসের পাতায় এক জীবন্ত তীর্থ রানি রাসমণির দক্ষিণেশ্বর
আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত