মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোর তথ্য যাচাইয়ের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২১:৪২আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:৪২

সংসদীয় কমিটির বৈঠক

মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করে নিবন্ধন দেওয়ার পরামর্শ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে রাজাকারদের তালিকা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা প্রশাসককে চিঠি দিয়ে রাজাকারদের তালিকা সংগ্রহের সুপারিশ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কতগুলো সংগঠন মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়েছে তার তালিকা সরবরাহ করা হয়েছে কমিটিকে। এতে দেখা গেছে, ২৭০টি সংগঠন মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে  মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, অনেকে মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়ে ওই সংগঠনকে ব্যবহার করে নানা ধরনের সুবিধা নিচ্ছে বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে যেসব সংগঠন নিবন্ধনের আবেদন করবে, তাদের নাম ঠিকানাসহ যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম আবার বাড়ল, ৮ জুনের পর সর্বোচ্চ
জ্বালানি তেলের দাম আবার বাড়ল, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের