বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১১:২২ আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৪:০৫

বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণ মিরপুরে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নিহাদ (৮)। বুধবার (৩০ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মৃত্যু হয় নিহাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭।
নিহাদের মা হালিমা বলেন, ‘এ রকম হবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার ছেলে প্রায়ই যেতো বেলুন বিক্রেতার কাছে। এখন কী করমু, কিচ্ছু করার নাই।’

নিহাদের মা এ ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের ৫ থেকে ১০ হাজার টাকা এবং নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩ টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারের ওই বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪ জনকে।

আরও পড়ুন: হঠাৎ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
জঙ্গলে কান্নার শব্দ শুনেই দৌড়ে যান এসআই, ধর্ষণ থেকে রক্ষা করলেন নারীকে
জঙ্গলে কান্নার শব্দ শুনেই দৌড়ে যান এসআই, ধর্ষণ থেকে রক্ষা করলেন নারীকে
তুতেনখামেনের বউ
তুতেনখামেনের বউ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা
কী, কেন, কীভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার