‘অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে পরাজয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৮:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১০:২২

‘অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে পরাজয়’ ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) বাংলা একাডমির আব্দুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল তার লেখা নতুন বই ‘দ্য অ্যানারকি: দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নিয়ে আলোচনা করেন।
আলোচনার শুরুতেই তিনি বলেন, মুঘল সম্রাটদের শাসনকালে ভারতবর্ষে অনেক দেশ থেকে মানুষ এসে বাণিজ্যি করেন, যেমন— ডাচ, ইংরেজ, পর্তুগিজ। ১৬০৮ সালের ১৮ আগস্ট ইংরেজরা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নিয়ে প্রথম এই অঞ্চলে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি প্রথম বহুজাতিক ও পুঁজিবাদী কোম্পানি বলেও অভিহিত করেন।
ড্যালরিম্পলের মতে, মুঘল সম্রাটরা শাসন করার সময় ইংরেজকে বন্ধু হিসেবে গ্রহণ করার চেষ্টা করলেও ইংরেজরা কখনও বন্ধুসুলভ আচরণ করেনি। এ অঞ্চল ছিল তখন তাঁতশিল্পের জন্য জনপ্রিয়। ইংরেজরা এ অঞ্চল থেকে কাপড় নিয়ে যেতো আর এখানকার মানুষের কাছে চড়া দামে বিক্রি করতো অন্যান্য পণ্য। তখন ভারত, বাংলা, আফগানিস্তান— এসব অঞ্চল থেকে ইংরেজরা প্রচুর সম্পদ নিয়ে গেছে লুট করে। সোনা, রুপা বা অন্য যে-সব মূল্যবান সম্পদ নিয়ে গেছে সেগুলোর জন্যই আজ ইংরেজরা এত অর্থবিত্তের মালিক বলে দাবি করেন ব্রিটিশ এই ইতিহাসবিদ।
তিনি বলেন, মুঘল রাজধানীগুলোর সঙ্গে যোগ ছিল ব্যবসায়ী, শিল্পী, কবি, অভিজাত, যোদ্ধা ও আলেমদের; অন্যদিকে ইংরেজরা শহরের বাইরে নীলচাষসহ তাঁতিদের ওপর নানাভাবে অত্যাচার করতো।
ড্যালরিম্পল সাফ কথা, অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেছেন। ইংরেজদেরও তার বিশ্বাস করা উচিত হয়নি।
তিনি বলেন, ইংরেজদের শিপিং ইন্ডাস্ট্রিও গড়ে ওঠে তখন ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করেই।
ড্যালরিম্পল জানান, ভারতীয় অঞ্চলে ইস্ট-ইন্ডিয়ার সম্প্রসারণ ও ইংরেজদের শাসন-শোষণই বিবৃত হয়েছে তার এই বইয়ে।

/এইচআই/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম