ভজনের সুরে শুরু ঢাকা লিট ফেস্টের শেষ দিনের সকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১১:০২আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১১:০৬

ভজনের সুরে শুরু ঢাকা লিট ফেস্টের শেষ দিনের সকাল ভজনের সুরে শুরু হলো ঢাকা লিট ফেস্টের তৃতীয় ও শেষ দিনের সকাল। শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে লন চত্বরে ভজন ও কীর্তন করেন ইসকনের সংগীত দল।
দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের রথী-মহারথীদের এই মিলনমেলার আজই শেষ দিন। গত বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। তার সঙ্গে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা মনিকা আলী, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ ও আহসান আকবর, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। এই সাহিত্য উৎসবে দুই বাংলাসহ পাঁচ মহাদেশের ১৮টি দেশের দুই শতাধিক সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিক অংশ নিচ্ছেন।
লেখিকা মনিকা আলী ছাড়াও এবারের ঢাকা লিট ফেস্টের নবম আসর আলোকিত করছেন ভারতীয় রাজনীতিক শশী থারুর, ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল, দুই বাংলার জনপ্রিয় লেখক জহর সেনমজুমদার, মৃদুল দাশগুপ্তসহ আরও অনেকে। সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ। 

/এইচআই/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের