বালিশকাণ্ডে গণপূর্তের আরও ৭ প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৬:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৬:৩০

দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির অভিযোগে গণপূর্তের আরও সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সাতজন হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, উপ সহকারী প্রকৌশলী খন্দকার মো. আহসানুল হক, সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী খোরশেদা ইয়াছরিবা, সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবর রহমান ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান।

এ নিয়ে বালিশকাণ্ড নামে পরিচিত দুর্নীতির এই ঘটনায় মোট ২১ জনকে জিজ্ঞাসাবাদ করলো দুদক।
এর আগে গত ৬ ও ৭ নভেম্বর দুই দফায় আরও ১৪ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদ চলবে আগামী বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

আরও পড়ুন...

বালিশকাণ্ডে ৩৩ প্রকৌশলীকে দুদকে তলব 

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম