ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ২২:৫১আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:৫৫

আগুন রাজধানী সুপার মার্কেটে (নিউ রাজধানী সুপার মার্কেট) লাগা আগুনের সূত্রপাত ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তারা জানান, দ্বিতীয় তলার একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় ওয়েল্ডিং মেশিনের একটি ফুলকি গিয়ে পাশের ফোমের দোকানে পড়ে। তখন আগুন ধরে যায়। পরে অন্য দোকানগুলোতে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।  

মার্কেটের দ্বিতীয় তলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকান পুড়ে গেছে। বেশিরভাগ ছিল গোডাউন। এরমধ্যে গার্মেন্টস, ফোম, বেডশিট, কাপড় ও মোবাইলসহ বিভিন্ন ধরনের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শী ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, দ্বিতীয় গলিতে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময় আগুনের একটি ফুলকি পাশের দোকানের ফোমে গিয়ে পড়ে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। ফোমের দোকানগুলোতে আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার এক্সটিনগুইশার দিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তারপরও আগুনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

রহমান টেলিকমের কর্মী ফারুক জানান, আগুনের চিৎকার শুনে তিনি দোতলায় যান। তিনিও আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, সম্ভব হয়নি।

স্বর্ণ দোকানদার স্বপন কুমার জানান, তখন নামাজের সময় ছিল। আগুনের চিৎকার শুনে দোতলায় আসেন। তখন ফায়ার সার্ভিস চলে আসে।

দোকানদাররা জানান, উত্তর ও দক্ষিণ পাশের কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরের দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ব্যবসায়ীরা জানান, রাজধানী সুপার মার্কেটের এক পাশ নিউ রাজধানী সুপার মার্কেট নামে পরিচিত। সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে