আগাম নির্বাচন চায় বেশিরভাগ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট॥
১২ জানুয়ারি ২০১৫, ০০:৪২আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:৫০

jorip-next-election-copy আগামী নির্বাচন কখন হওয়া উচিত? গত বছরের ২৮-৩১ ডিসেম্বর ঢাকা ট্রিবিউনের পক্ষে সামাজিক ও বাজার গবেষণা সংস্থা আইআরসি লিমিটেড পরিচালিত জরিপে এমন প্রশ্নের উত্তরে ৪৯ শতাংশ মানুষ বলেছেন নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হওয়া উচিত। যথাসময়ে নির্বাচনের পক্ষে আছেন ৪৭ শতাংশ জনগণ।

৬০০ মানুষের ওপর পরিচালিত ওই টেলিফোন-জরিপে আরও জানা গেল, ৫ শতাংশ মানুষ চান আগামী এক বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিৎ বলে জানিয়েছেন ৮ দশমিক ৯ শতাংশ মানুষ।

এ প্রশ্নের উত্তরে কোনও ধারণা নেই বলে জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ২ দশমিক ৯ শতাংশ অংশগ্রহণকারী। আর উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছেন ১ শতাংশ।

এদিকে, ৬ মাস আগে একই প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা গিয়েছিল, ৫৩ শতাংশ জনগণ চায় বর্তমান সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করুক। তখন জরিপে অংশ নেওয়া ২৫ শতাংশ জানিয়েছিল, তারা এক বছরের মধ্যেই নির্বাচন দেখতে চায়। ছয় মাস পর আগাম নির্বাচনের পাল্লা ভারি হয়েছে এবং বিপরীতে কমেছে নির্ধারিত সময়ে নির্বাচন প্রত্যাশীর সংখ্যা।

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম