আইনের শাসনের প্রতি বিএনপির শ্রদ্ধাবোধ নেই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০

আইনমন্ত্রী আনিসুল হক দেশের আইনের শাসনের প্রতি বিএনপির কোনও শ্রদ্ধাবোধ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের জেরে বিচারপতিরা এজলাস কক্ষ থেকে চলে যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের আবাসিক কার্যালয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের শুনানির সময় বিএনপির আইনজীবী এবং বিএনপি সমর্থক বহিরাগতদের উচ্ছৃঙ্খল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আদালত অবমাননা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘অতীতেও আমরা দেখেছি বিএনপিপন্থী আইনজীবী ও  সমর্থক বহিরাগতরা তাদের বিরুদ্ধে আদালত কোনও আদেশ বা রায় দিলে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির এমন কর্মকাণ্ডে পরিষ্কারভাবে প্রতীয়মান হয়, আইনের শাসনের প্রতি তাদের কোনও শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোনও আনুগত্য নেই।’ বাংলাদেশের কোনও প্রতিষ্ঠান তাদের কাছে নিরাপদ নয় বলেও অভিযোগ করেন তিনি।
আনিসুল হক বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোনও প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দেবে না সরকার। কারণ, দেশের জনগণকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিশৃঙ্খলা বন্ধ করা আমাদের দায়িত্ব।’ যারাই এমন আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

/বিআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম