বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩

গণস্বাক্ষর কর্মসূচি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন তারা।

ওই সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে চাচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনা করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, জনগণের মতামত তুলে ধরতে আজকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য কাজী আমান উল্যাহ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম