ডিসেম্বরের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি ৬৩৫ জন, বাড়লো মৃতের সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:৫৬

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় (৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন, একইসময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন। আর চলতি মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৫ জন যা গত নভেম্বর মাসে ছিল চার হাজার ১১ জন।

অপরদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর), গতকাল ( ৮ ডিসেম্বর) পর্যন্ত এ সংখ্যা ছিল ১২৯ জন।

আজ সোমবার ( ৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম থেকে জানা যায়, নতুন ভর্তি হওয়া ৬৭ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২ টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকাসহ আট বিভাগে ভর্তি হয়েছেন ৩০ জন।

অপরদিকে, ছাড়পত্র নেওয়া ৯১ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২ টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৩ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৮ জন।

কন্ট্রোল রুম জানায়, কন্ট্রোল রুমে রিপোর্ট করা হাসপাতালগুলোতে সারাদেশে বর্তমানে ভর্তি আছেন ৩০১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৯২ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১০৯ জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৯ দশমিক ৪ চার শতাংশ রোগী ছাড়পত্র নিয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৪২ জন আর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক লাখ ১৭৭ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ২১১টি পর্যালোচনা করে ১৩৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম