শাহজালালে দুই হাজার পিস ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৩

শাহজালালে দুই হাজার পিস ইয়াবাসহ আটক ১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৯২৫ পিস ইয়াবাসহ আবুল কাশেম (৫৪) নামে এক যাত্রীকে সোমবার (৯ ডিসেম্বর) আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৪টার দিকে কাশেম বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। তাকে চ্যালেঞ্জ করেন আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়। তখন সে তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। জব্দ এই ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে কাশেম জানায়, সে নিজেই এই ইয়াবার বিনিয়োগকারী ও বাহক। ঢাকার ফকিরাপুলের ইয়াবা ব্যবসায়ীদের কাছে এই চালান পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
জিজ্ঞাসাবাদে কাশেম জানায়, বিকাল পৌনে ৪টার সময় নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে সে ঢাকায় আসে।
সে কক্সবাজারের টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার মৃত আলি আকবরের ছেলে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম