পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, আইনজীবী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭

প্রিজন ভ্যানে আটক আইনজীবী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের গেটে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগে এক আইনজীবীকে আটক করা হয়েছে। তার নাম মো. ফায়জুল্লাহ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে সুপ্রিম কোর্টের গেটে তল্লাশির সময় তাকে আটক করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করার সময় ফাইজুল্লাহ কোটের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন- আপনি কে? কোর্ট সংশ্লিষ্ট কেউ আপনাদের সঙ্গে আছে? কিন্তু ওই সময় তিনি তার পরিচয় দিতে চাননি। তাকে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। এ সময় পুলিশ তাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। 
সুপ্রিম কোর্টের গেটে পুলিশের নিরাপত্তা এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘স্বাভাবিকভাবেই কোর্টে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি পরিচয় না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন- আপনি কে আমার পরিচয় জানার? আপনাদের সঙ্গে কি কোট সংশ্লিষ্ট কেউ আছেন? আমি কে আপনারা চেনেন না? আজই কি এখানে নতুন ডিউটি করছেন?’
তিনি বলেন, ‘এই ঘটনার পর তিনি বাকবিতণ্ডা শুরু করেন এবং পরিচয় না দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবো।’
তিনি জানান, গোয়েন্দা তথ্য রয়েছে, দুষ্কৃতকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আদালতের ভেতরে প্রবেশ করতে পারে। তিনি একজন আইনজীবী এটাও তিনি বলেননি। কোনও পরিচয় দেননি। উল্টো বাকবিতণ্ডা করে গেটে শৃঙ্খলা নষ্ট করেন।

 

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম