ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলীসহ দুই জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩

 রাজধানীর মিরপুর মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলীসহ দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর আদালত পলাতক এ প্রকৌশলীকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অপর আসামি এম জয়নাল আহমেদকে পেনাল কোডের ১৮৬০ সালের ৪০৯ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি জয়নাল আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মোজাম্মেল মজুমদার নামে অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী মিরপুর মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্পের বিপরীতে সরকারি ৮ লাখ ৭৬ হাজার ২৭০ টাকা অতিরিক্ত উত্তোলন করে আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ৭ মে উত্তরা (পূর্ব) থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক। এরপর ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের