দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুরের পর ফটকে লাগানো হলো তালা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসের ভেতরে ভাঙচুর করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সংগ্রামের অফিসে ভাঙচুর চালানো হয়। এরপর পত্রিকা অফিসের গেটে তালা লাগিয়ে দেন তারা।  

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর করা হচ্ছে সরেজমিন দেখা গেছে, পত্রিকা অফিসের কম্পিউটার, দরজা, জানালা, চেয়ার, টেবিল ও সম্পাদক আবুল আসাদের কক্ষে ভাঙচুর চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এরপর তারা গেটের বাইরে সংগ্রাম পত্রিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। অফিসে ভাঙচুরের একপর্যায়ে সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

দৈনিক দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর করা হয়েছে সংগ্রামে কর্মরত সাংবাদিকরা জানান, বাইরে বিক্ষোভের একপর্যায়ে তারা জোর করে অফিসের ভেতরে ঢুকে পড়েন। কক্ষগুলোতে ভাঙচুর চালায়। এরপর সম্পাদককে তার রুমের বাইরে এনে টিভি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। তখন তিনি ‘শহীদ’ শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।

দৈনিক দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর করা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘আমরা অফিসের ভেতরে জামায়াত ও শিবির পরিচালনার নানা কাগজ পেয়েছি। এসব দেখে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকার সম্পাদককে আমরা পুলিশে দিয়েছি।’

অফিসের সামনে পত্রিকা পোড়ানো হচ্ছে
মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের মুখপাত্র দৈনিক সংগ্রাম গতকাল (১২ ডিসেম্বর) কুখ্যাত যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রথম পাতায় সংবাদ পরিবেশন করেছে। মুক্তিযুদ্ধ মঞ্চ এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত রাজাকার কাদের মোল্লার পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে সম্পাদক আবুল আসাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন:

দৈনিক সংগ্রামের অফিস ঘেরাও করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ



/এসজেএ/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী
ঠাকুরগাঁও-১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়