কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কুয়েত প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৮

অনুষ্ঠানে অংশ নেওয়া কুয়েত প্রবাসীরা ‘দক্ষ হয়ে বিদেশ গেলে/ অর্থ-সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ জহিরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন মজুমদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হুসেন খান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম।

এ সময় রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশে দক্ষ জনশক্তি রফতানি করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আকামা-ভিসা সমস্যা সমাধানে দূতাবাস কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, অবৈধ ভিসা ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার কুয়েত প্রবাসীরা। আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, ‘কর্মজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীব্যাপী জাতিসংঘের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ বিষয় অভিবাসন ইস্যু। তাই প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’ এছাড়াও বর্তমানে কুয়েতে জাল ভিসা, আকামা জটিলতা এবং কর্মহীন প্রবাসীদের মানবেতর জীবনযাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

/এনসি/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম