অবশেষে ভিপি নুরকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:৫২

ভিপি নুরকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার (২২ ডিসেম্বর) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে যান তিনি। প্রসঙ্গত, ঢাবি উপাচার্য পদাধিকার বলে ডাকসুর সভাপতি।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নুরকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা। এছাড়া, আহত নুরকে দেখতে ঢামেক হাসপাতালে যান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল ও বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।    

হাসপাতালে নুরের কাছে ডাকসুতে বহিরাগতদের উপস্থিতির বিষয়ে জানতে চান উপাচার্য। সেখানে সুপরিকল্পিতভাবে বড় কোনও ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছিল কিনা— নুরের কাছে এ প্রশ্ন করেন উপাচার্য।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রলীগ এই হামলা চালিয়েছে অভিযোগ করে উপাচার্যের কাছে এর বিচার দাবি করেন। ভিসির উদ্দেশে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন সিফাত বলেন, ‘নুরসহ অন্যদের ওপর হামলার সময় আমি প্রক্টর স্যারের কাছে বিচারের দাবি নিয়ে যাই। তিনি আমাকে বলেন, “তুমি বেশি নেতা হয়ে যাচ্ছ। তোমাকে বহিষ্কার করবো।” আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী; তিনি আমাকে রক্ষা না করে উল্টো বহিষ্কার করার কথা বলেছেন, পুলিশে দেওয়ার কথা বলেছেন।’

ভিসিকে উদ্দেশ করে শিক্ষার্থীরা আরও  বলেন, ‘যদি আপনারা এর বিচার করতে না পারেন। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন; তবে পদত্যাগ করুন।’ ডাকসুর ভিপিকে দরজা বন্ধ করে পেটানোর উত্তর চান শিক্ষার্থীরা।

এ সময় কিছুক্ষণ প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে ভিসি ও প্রক্টর চলে যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, রবিবার দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তুহিন ফারাবি নামে একজন লাইফ সাপোর্টে রয়েছেন। আইসিইউতে রয়েছেন একজন। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন…

ঢাকসু ভবনে হামলা: আহত ফারাবি লাইফ সাপোর্টে

ভিপি নুরের পাশে রাজনীতিকরা

ভিপি নুরের ওপর ফের হামলা

বগুড়ায় ডাকসু ভিপি নুরের ওপর হামলা

পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা

ক্যাম্পাসে ঢুকে হামলার মুখে নুর, ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া 

 

/আইএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম