নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ২০:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৪৭

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকার দুই সিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমন আস্থা সরকার ও নির্বাচন কমিশন অর্জন করতে পারেনি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও ভোটাররা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে সিটি নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। অন্তত এই নির্বাচনে সমতল মাঠ নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করা উচিত।
ইসিকে সতর্ক করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করালে ইতিহাসের আস্তাঁকুড়ে নিক্ষিপ্ত হবেন।

দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম