সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে আন্দোলন: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ২০:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৪২

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে আন্দোলন: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্য বলেন, ২০ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৪ জানুয়ারি সকাল-সন্ধ্যা গণঅবস্থান, ২৫ জানুয়ারি অবরোধ এবং ২৭ জানুয়ারি প্রতীকী অনশন পালন করা হবে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না বলে নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হচ্ছে তা নিতান্তই খোঁড়া যুক্তি।’

তিনি আরও বলেন, ‘চার মাস আগে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর দিনে রংপুর-৩ আসনে উপনির্বাচন দেওয়া হয়েছিল। আশা করেছিলাম নির্বাচন কমিশন হয়তো পরবর্তী সময়ে এ ধরনের ভুল করবে না। কিন্তু এবার সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ নির্ধারণের ঘোষণা থেকে আমাদের কাছে সুস্পষ্ট প্রতিভাত হয়েছে, দুর্গাপূজা ও সরস্বতীপূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা একই সূত্রে গাঁথা। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি বিবেচনায় আনতে নির্বাচন কমিশনের অক্ষমতা আরেকবার জাতির কাছে পরিষ্কার হলো।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘আমরা বারবার বলছি, পূজার দিন নির্বাচন হতে দেবো না। যেহেতু পূজার দিনটি পরিবর্তন করতে পারবো না, কারণ আমাদের পূজা ধর্মীয় বিধানমতে হয়, তাই সেদিনই হতে হবে। নির্বাচন কমিশনকে এই তারিখ পরিবর্তন করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব ধর প্রমুখ।

/এএইচআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম