এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৩:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:২২

ইসমত আরা সাদেক

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

রাষ্ট্রপতির শোক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক:

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ইসমাত আরা সাদেকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি এমপির বিদেহী আত্মা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় স্পিকার বলেন, তার মৃত্যুতে জাতি এক সমাজসেবক রাজনীতিবিদকে হারালো। দেশের জন্য তার অনবদ্য অবদান তাকে স্মরণীয় করে রাখবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ইসমাত আরা সাদেক আওয়ামী লীগের গত মেয়াদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন। তার স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক। খবর বাসস।

/ইএইচএস/এসটি/ টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী