হাতিরঝিল থেকেও সুন্দর হবে বেরাইদ: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৫:১৫আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৯:২৫

হাতিরঝিল থেকেও সুন্দর হবে বেরাইদ: আতিক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘কষ্ট করে হাতিরঝিল যাওয়া লাগবে না, বেরাইদ হবে হতিরঝিলের থেকেও সুন্দর। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আতিক বলেন, ‘গুলশান-বনানী থেকেও সুন্দর রাস্তা বেরাইদে করার পরিকল্পনা রয়েছে। নতুন এই ১৮টি ওয়ার্ডের জন্য চার হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ একনেকে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। হাতিরঝিলের খাল আগে দখল হয়ে গিয়েছিল। কিন্তু সবাই একসঙ্গে একটি নন্দিত হাতিরঝিল করেছে। এই ১০০ ফিটের আশেপাশে অনেক নন্দিত খাল আছে। সবাইকে সঙ্গে নিয়ে এই দখল করা খাল পুনরুদ্ধার করবোই।’
আতিক আরও বলেন, ‘এই ৪২ নম্বর ওয়ার্ডসহ নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নে নগর পরিকল্পনাবিদদের নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়, এলজিইডি’র সঙ্গে কথা হয়েছে। এই এলাকার প্রতিটি রাস্তা চওড়া হবে, ড্রেন হবে, রাস্তায় বাতি থাকবে। কথা দিচ্ছি, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকা গুলশান-বনানী থেকে উন্নত হবে।’
তিনি বলেন, ‘আমার আগের নির্বাচনের প্রচারণার সময় এই এলাকায় এসেছিলাম। তখন ১০০ ফিট রাস্তা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। মানুষদের কী দুর্ভোগ হতো, সেটি দেখেছি। বিগত নয় মাসে এখানকার রাস্তার অবস্থা এখন আগের যেকোনও সময়ের চেয়ে ভালো।’

/এসও/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম