ঢাবির উর্দু বিভাগের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৮:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:০৪

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭-২৮ জানুয়ারি৷ ২৭ জানুয়ারি সকাল ১০টায় আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘একুশ শতকে উর্দু সাহিত্য’ শীর্ষক দুদিনব্যাপী তৃতীয় এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে৷

এ সম্মেলনের মুশায়েরায় বাংলাদেশ, ভারত, কানাডা, কাতার, মিশর, ইরান, জার্মানি, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, মরিশাসসহ বিভিন্ন দেশের গবেষক, অধ্যাপক ও কবি-সাহিত্যিকদের উপস্থিত থাকার কথা রয়েছে৷

সম্মেলনে সভাপতিত্ব করবেন ঢাবির উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশিদ আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– ভারত সরকারের এনসিপিইউএলের মহাপরিচালক ড. আকিল আহমদ, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন৷

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি হাইকেল হাশমী৷

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম