ঢাকার দুই সিটি নির্বাচন

জয় পেতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৯:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৪১

জয় পেতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা: আমীর খসরু আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে জয় পেতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীনরা ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আমীর খসরু বলেন, ‘জনগণকে বাইরে রেখে সরকার দেশ চালাতে চায়। বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে জনগণ ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবে। আর সরকার এটাই চায়। কিন্তু ঢাকার জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।’
এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট ডাকাতির বিরুদ্ধে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১ তারিখের আগে ও পরে সব ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে ক্ষমতাসীনরা আর ভোট ডাকাতি করতে না পারেন।’
বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের