সিটি নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলবে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৪:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৫:৩০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা স্টিকার নিয়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি জানান, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কমিশন থেকে সরবরাহ করা স্টিকার ও কার্ড এবং সাংবাদিকের নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে।’

মো. আলমগীর আরও জানান, নির্বাচনের সংবাদ সংগ্রহ করার জন্য পুলিশ যেন সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে কথা বলবেন তিনি।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম